সরকারি সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বানানোর অভিযোগে সংসদ সদস্য ও বাফুফের সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে রিট আবেদনটির অনুমতি নেয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ১১ আগস্ট দুর্নীতি দমন কমিশনে (দুদক) সালাম মুর্শেদীর বিরুদ্ধে লিখিতি অভিযোগ করেন ব্যারিস্টার সুমন।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি: আপিল শুনানি ৬ নভেম্বর
ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) চেয়ারম্যানের কাছে ২০১৫ ও ২০১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেয়া হয়নি। এছাড়া ওই জমির নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনো যার জবাব মেলেনি।
তিনি বলেন, এমপি হওয়ার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে বা রাজউকের সহায়তায় আবদুস সালাম মুর্শেদী ওই বাড়ি দখল করেছেন। বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মুর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট করেছি।
0 comments:
Post a Comment