টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের সেরা ম্যাচ বলতে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচকে। এ এক বিশাল নাটকীয় ম্যাচ। ক্রিকেট বিশ্ব আগে এমন নাটক কবে দেখেছে তা খুঁজতে হবে। যেই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৩ রানে। আর এই জয়ের পাশাপাশি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার আশাটা এখনও টিকে রইল টাইগারদের।

বাংলাদেশের দেয়া ১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুস্তাফিজ-তাসকিনের তোপে একসময় মনে হচ্ছিল সহজেই জয় পাবে বাংলাদেশ। তবে উইলিয়ামস-বার্লের দুর্দান্ত জুটি জিম্বাবুয়েকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। শেষ ওভারে যখন জিম্বাবুয়ের প্রয়োজন ১৬ রান। তখনই ঘটল নাটক।
মুস্তাফিজ-তাসকিনের ওভার শেষ হয়ে যাওয়ায় শেষ ওভারে বল করতে আসলেন মোসাদ্দেক হোসেন। রিচার্ড নাগারভা ওভারের চতুর্থ বলে মারলেন ছয়। ম্যাচে উত্তেজনা আরও বেড়ে গেল। কিন্তু এর পরের বলেই কাঁটা পরলেন স্ট্যাম্পিংয়ে। শেষ বলে উইকেটের সামনে বল ধরেছিলেন নুরুল হাসান। স্ট্যাম্পিংয়ের বদলে টেলিভিশন আম্পায়ার দিয়েছেন নো বল। করমর্দন করছিলেন দুই দলের ক্রিকেটাররা। কিন্তু আবারো মাঠে নামতে হয় তাদের।
আরও পড়ুন: নাটকীয় ম্যাচে জিতল বাংলাদেশ
কিন্তু শেষ বলে ব্যাটে বল লাগাতে পারলেন না মুজারাবানি। নুরুল হাসান অপেক্ষা করে থাকলেন কিছুক্ষণ। এরপর ভাঙলেন স্ট্যাম্প। দ্বিতীয় দফা জয়ের উদ্যাপন করেছে বাংলাদেশ।
এর আগে ব্রিজবেনে টস জিতে শান্তর ৭১ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ১৫০ রানের পুঁজি পায় টাইগাররা। জবাবে রান তাড়া করতে নেমে উইলিয়ামসনের ৬৪ রানের উপর ভর করে ভালোই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় ক্রেগ আরভিনের দল।
0 comments:
Post a Comment